ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাইবান্ধায় মাছের গাড়ি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ মে ২০২৫, ৪:১৮ বিকাল

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি মাছের গাড়ি উল্টে অমল চন্দ্র (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) গোবিন্দগঞ্জ পৌর এলাকার গাইবান্ধা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অমল চন্দ্র গোবিন্দগঞ্জ পৌর শহরের ববনপুর এলাকার বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করেছেন অমল চন্দ্রের প্রতিবেশী সুমন কুমার দাস। তিনি বলেন, অমল চন্দ্র দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় স্থানীয় একটি পুকুর থেকে মাছ কিনে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এসময় গাইবান্ধা মোড়ে পৌঁছালে হঠাৎ গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির গরম পানি তার ওপরে পড়ে ঝলসে যায়। দ্রুত অমলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অমল চন্দ্রের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, অমল চন্দ্রে মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো