ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাইবান্ধায় ভাঙা সেতুর ওপর বাঁশ-কাঠের সাঁকো!

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ অক্টোবর ২০২৪, ১০:৩৯ সকাল

Link Copied!

মৃত্যুফাঁদে পরিণত হয়েছে গাইবান্ধার সাঘাটায় পূর্ব আমধির পাড়া বটতলা সেতু। জীবনের ঝুঁকি নিয়ে সেই সেতুর ওপর দিয়ে যাতায়াত করছেন অন্তত শতাধিক গ্রামের ৫০ হাজার মানুষ। সেতুটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসী নিজেদের উদ্যোগে মুষ্টির চাল ও চাঁদা তুলে সেতুর ওপর তৈরি করেছে বাঁশ-কাঠের সাঁকো।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে নির্মাণ করা হয় ১৯ মিটার দৈর্ঘ্যের গাইবান্ধার সাঘাটা উপজেলার পূর্ব আমধিরপাড়া বটতলা সেতু।

নির্মাণকাজে কোটি টাকা ব্যয় করা হলেও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় নির্মাণের ৫ বছরের মাথায় নড়বড়ে হয়ে পড়ে সেতুটি। তদারকি না থাকা ও সংস্কার না করায় চলতি বছরের বন্যায় পানির স্রোতে সেতুটি ভেঙে পড়ে এবং দুই পাশের মাটি ধসে যায়। দুই পাশের মাটি সরে গিয়ে খাদের সৃষ্টি হয়।

হলদিয়া ইউনিয়নের গোবিন্দি গ্রামের বাসিন্দা মোনারুল ইসলাম বলেন, এই সেতু দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক ও অনেক শিশুসহ সব শ্রেণির মানুষ যাতায়াত করে। সেতুটি চলাচলের অযোগ্য হওয়া ২২টি গ্রামের মানুষ জিম্মি হয়ে পড়ে।

তিনি বলেন, মুমুর্ষ রোগী নিয়ে ঘাড়ে করে সেতু পার করে হাসপাতালে নিয়ে যেতে হয়। অনেক প্রসূতি মা এই সেতুর কারণে পার হতে না পারায় সেতুর পাশের বাড়িতে সন্তান প্রসবের ঘটনাও ঘটেছে।

এদিকে এই সেতুটি চলাচলের অযোগ্য হয়ে পড়লে বাধ্য হয়ে ইউপি চেয়াম্যান রফিকুল ইসলামসহ এলাকার মানুষ নিজেদের উদ্যোগে গ্রামে গ্রামে মুষ্টির চাল ও চাঁদা সংগ্রহ করে সেই চাঁদা দিয়ে সেতুর ওপর বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো তৈরি করে। তাতে পায়ে হেঁটে কোনোমতে চলাচল করা গেলেও বাইক, ইজিবাইক-অটোরিকশা, ভ্যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়।

এ ব্যাপারে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী সামিউল ইসলাম বলেন, বন্যার কারণে সেতুটি ধসে গেছে। আমরা চেষ্টা করছি ওই জায়গায় নতুন করে কোনো উদ্যোগ নেওয়া করা যায় কি না।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো