ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

খুলনা-বরিশাল মহাসড়কে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ অক্টোবর ২০২৪, ৩:৫১ বিকাল

Link Copied!

পিরোজপুরে খুলনা-বরিশাল মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক বিভাগ। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশপাশের এলাকায় চালানো হয় এ উচ্ছেদ অভিযান। এ সময় স্থাপনা গুড়িয়ে দেয়া হয় বুলডোজার দিয়ে।

জানা যায়, অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়; একটানা চলে বিকেল পর্যন্ত। মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করে প্রশস্ত করার আহ্বান সাধারণ মানুষের।

তিনি আরও জানান, জেলার সড়ক বিভাগের অধীনে খুলনা-বরিশাল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশপাশে এলাকায় সড়কের দু’পাশ এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন যুগ্মসচিব আব্দুল লতিফ খান, সড়ক ও জনপদ বিভাগ। এ সময় আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফাসহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো