ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

খুলনায় মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ নভেম্বর ২০২৪, ৩:৪১ বিকাল

Link Copied!

খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে আরও দুইজন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নগরীর লবণচরা থানার হরিণটানা গেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক মোংলা উপজেলার সানবান্দা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মিরাজ মোয়াজ্জেম ও ইজিবাইক চালক বটিয়াঘাটা উপজেলার দারোগারভিটা এলাকার হানিফ হাওলাদারের ছেলে মোহাম্মদ রাব্বি হাওলাদার।

লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ইজিবাইক চালক মোহাম্মদ রাব্বি হাওলাদার বাগমারা পার হয়ে হরিণটানা গেটের দিকে যাচ্ছিলেন। মহাসড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মিরাজ মোয়াজ্জেমের মৃত্যু হয়। ইজিবাইক চালক মোহাম্মদ রাব্বি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো