ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কেনিয়ায় ছোট প্লেন বিধ্বস্তে ১১ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১ নভেম্বর ২০২৫, ১১:০৬ সকাল

Link Copied!

কেনিয়ার উপকূলে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই বিদেশি নাগরিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে পর্যটন কেন্দ্র দিয়ানি থেকে মাসাই মারা জাতীয় উদ্যানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

মোম্বাসা এয়ার সাফারির চেয়ারম্যান জন ক্লিভ জানিয়েছেন, প্লেনটিতে ১০ জন যাত্রী এবং একজন কেনিয়ান পাইলট ছিলেন। যাত্রীদের মধ্যে আটজন হাঙ্গেরিয়ান ও দুইজন জার্মান নাগরিক। তিনি বলেন, “দুঃখজনকভাবে কেউ বেঁচে নেই। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের গভীর সমবেদনা।”

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তে সরকারি সংস্থাগুলো ঘটনাস্থলে কাজ করছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে ঘন জঙ্গলের ভেতরে পুড়ে যাওয়া প্লেনের ধ্বংসাবশেষ দেখা গেছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তার সরকার এ বিষয়ে কেনিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

উল্লেখ্য, চলতি বছরের আগস্টেও কেনিয়ার রাজধানী নাইরোবির উপকণ্ঠে মেডিকেল এনজিও ‘আমরেফ’-এর একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র