ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

কুয়েতে প্রতারণা রোধে প্রবাসী সংবাদকর্মীদের করণীয় শীর্ষক সভা

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জুলাই ২০২৫, ৬:৩০ বিকাল

Link Copied!

ভুয়া তথ্য ও প্রতারণা রোধে প্রবাসী সাংবাদিকদের করণীয় নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত। শুক্রবার (৪ জুলাই) কুয়েতস্থ আব্বাসিয়া মোজাম্মার স্কাইট্যাচ ট্রাভেল এজেন্সির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রবাসীদের কল্যাণে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন অনেক প্রবাসী সংবাদকর্মী। এ ধারাবাহিকতায় এই আলোচনা সভায় উঠে আসে প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে ও ভুয়া তথ্য-প্রতারণা রোধে সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও যমুনা টিভির কুয়েত প্রতিনিধি মো. হেবজু মিয়ার সঞ্চালনায় ও প্রেস ক্লাবের সভাপতি সময় টিভির কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে বক্তারা আলোচনায় অংশ নেন।

সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক মঈন সুমন বলেন, একজন সংবাদকর্মী হিসেবে আমি যেমন চেষ্টা করি প্রবাসীদের কল্যাণে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ করতে, তেমনি সহকর্মীদেরও অনুপ্রেরণা দিয়ে পাশে রাখি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর ভুয়া তথ্য এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপনের কারণে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন প্রবাসীরা। এসব প্রতারণা প্রতিরোধে সত্য ও যাচাই করা সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিতে হবে।

মঈন সুমন ভিসা জালিয়াতি, ফ্রি আকামা, আবাসনের ঠিকানা পরিবর্তন, ইউরোপ প্রেরণ, কুয়েতের বিভিন্ন আইন-কানুন সম্পর্কে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের সচেতনতা বৃদ্ধির জন্য বেশি করে সংবাদ প্রচারের কথা তুলে ধরেন। প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে প্রবাসীদেরই ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে এর কোনো বিকল্প নেই বলে মত দেন মঈন সুমন।

সভায় দিকনির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ, প্রেস ক্লাবের সহ-সভাপতি ও নিউজ টুয়েন্টি ফোর টিভির প্রতিনিধি জাহাঙ্গীর খান পলাশ, প্রবাস বাংলার সম্পাদক আ ক ম আজাদ, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।

আলোচনার পাশাপাশি সভায় উপস্থিত সাংবাদিকরা কুয়েতে অবস্থানরত বাংলাদেশ প্রেস ক্লাবের আন্তর্জাতিক সম্পাদক সেলিম হাওলাদারের দ্রুত আরোগ্য কামনা করেন। এছাড়াও, মরহুম সাংবাদিক শরিফ মিজান এবং মরহুম সাংবাদিক মো. ইয়াকুব এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাছির উদ্দীন খোকন, গাজী টিভির প্রতিনিধি আলাল আহমদ, দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি এইছ এম এরশাদ, স্কাই ট্যাচ ট্রাভেল এজেন্সির টিকেটিং অফিসার মহসিন।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস