ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫৯ সকাল

Link Copied!

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাকিব মিয়া (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কের অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব মিয়া ময়মনসিংহ সদর উপজেলার বাবুখালী গ্রামের আবদুল মজিদের ছেলে। তিনি স্থানীয় বাবুখালী বাজারে ব্যবসা করতেন।

এ ঘটনায় রাকিবের সঙ্গে থাকা রানা মিয়া (১৮) ও তুহিন মিয়া (২০) গুরুতর আহত হন। দু’জনই ময়মনসিংহ সদর উপজেলার বাবুখালী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাকিবসহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। দ্রুতগতিতে চালানোর সময় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইশ মিটার সেতুর খুঁটিতে আঘাত করলে তিনজনই ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রাকিব মিয়া নিহত হন। স্থানীয়রা আহত রানা ও তুহিনকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রহুল আমিন জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

UN Investigation Highlights Junta’s Brutal Crackdown & Atrocities in Myanmar

৬ দিনের ব্যবধানে তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম

রংপুরে বিএটিবি শ্রমিকদের প্রতীকী অনশন ভাঙালেন চেয়ারম্যান ও এমপি

চাকরি স্থায়ীকরণের দাবিতে বিএটিবি শ্রমিকদের রংপুরে অনশন, কুষ্টিয়ায় মানববন্ধন

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

জরুরি গ্যাসের চাহিদা মেটাতে ৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

মালদ্বীপে বাংলাদেশিদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ চাইলেন হুমায়ুন

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৪১

চাল-চিনি-তেল-সার-এলএনজিসহ ১২ ক্রয় প্রস্তাব অনুমোদন

জাতিসংঘের তদন্তে উঠে এলো মিয়ানমারে জান্তার দমনপীড়ন-নৃশংসতা

দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত