ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কিশোরগঞ্জে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ নভেম্বর ২০২৪, ২:০১ বিকাল

Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রিহাদ (২০) ও পলাশ (১৮) নামে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মঠখোলা-টু-পাকুন্দিয়া পাকা সড়কের নতুন বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুত গতিতে চলার সময় রাস্তার পাশের একটি রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। নিহত রিহাদ উপজেলার এগারসিন্দু ইউনিয়নের চরখাম গ্রামের প্রবাসী আসাদ মিয়ার ছেলে এবং পলাশ একই গ্রামের হোটেল ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, আমরা জানতে পেরেছি তারা মোটরসাইকেলটি বেপরোয়াভাবে চালাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়, যা তাদের প্রাণহানির কারণ হয়। ইতোমধ্যে নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো