ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ নভেম্বর ২০২৫, ১:১৩ বিকাল

Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় রফিক রেজা (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নুরুজ্জামান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ–কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রফিক রেজা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে। আহত নুরুজ্জামান কালীগঞ্জের ফয়লা মাস্টারপাড়া এলাকার সাবদার হোসেনের ছেলে। তারা দুজনই মহেশপুর ভূমি অফিসে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে দুইজন মোটরসাইকেলযোগে মহেশপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে ফিরছিলেন। পথিমধ্যে পাতিবিলা বটতলা এলাকায় রাস্তার বালির ওপর মোটরসাইকেল উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা পড়ে যান। ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিক রেজা মারা যান এবং গুরুতর আহত নুরুজ্জামানকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোরে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। পুলিশ চালককে গ্রেফতারের চেষ্টা করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র