ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কাভার্ডভ্যান চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ অক্টোবর ২০২৫, ৪:৩৭ বিকাল

Link Copied!

জামালপুর সদরের আদর্শ বটতলা এলাকায় কাভার্ডভ্যান চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ চারজন। সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার অর্থনৈতিক অঞ্চলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে একজন নারী। তার নাম জানা যায়নি। বাকিরা হলেন-ইজিবাইক যাত্রী রাশেদ মিয়া, চান মিয়া ও আরিফা খাতুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে দিগপাইতগামী একটি কাভার্ডভ্যান অর্থনৈতিক অঞ্চলের সামনে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রাশেদ। আহত হন সাতজন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথে আরও তিনজন মারা যান। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

জামালপুর থানার ওসি নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি আটক করে স্থানীয়রা। তবে যানটির চালক ও তার সহকারী পালিয়ে যায়।

ওসি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র