ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কাজে আসেনি কর্নফুলী টানেল, অপ্রয়োজনীয় খাতে ব্যয়ে বাড়েনি রেলসেবা : উপদেষ্টা ফাওজুল কবির

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ নভেম্বর ২০২৪, ৫:৩৫ বিকাল

Link Copied!

বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। শুধু ট্রেন নয় সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও সুযোগ-সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। উপদেষ্টা অভিযোগ করে বলেন, প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে যাত্রী নেই গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে বিনা প্রয়োজনে বাহারি রেলস্টেশন ও রেললাইন তৈরি করা হয়েছিল।

রেলখাতের সমস্যা দূর করতে এবং সেবা বাড়াতে করণীয় সম্পর্কে (২২ নভেম্বর) শুক্রবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিক কারখানা পরিদর্শন এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, ১০ হাজার কোটি টাকা ব্যয় করে কর্ণফুলি টানেল নির্মাণ করা হলেও কোনো যানবাহন চলাচল করে না। লোকোমোটিভ ( রেল ইঞ্জিন) যাত্রী পরিবহনের ওয়াগন সংগ্রহ করা হয়নি, শুধু অর্থের অপচয় হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, যাত্রীসেবা বৃদ্ধি করতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে। সড়ক, রেল ও নৌপথের উন্নয়নে সমন্বয় করা দরকার বলেও মনে করেন এই উপদেষ্টা।

পাশাপাশি জনবল সংকট দূর করাসহ রেলের উন্নয়নে নতুন করে চিন্তা ভাবনা করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে দ্রুততম সময়ের মধ্যে লোকোমোটিভ ওয়াগন সংগ্রহ সম্ভব নয় উল্লেখ করে অচলগুলো মেরামতে সচল করে কিছুটা হলেও যাত্রীসেবা বাড়ানোর আশা করছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রেল সচিবসহ অন্যান্যরা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো