ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

কর্মসংস্থান ও রেমিট্যান্স বাড়াতে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জানুয়ারী ২০২৬, ৪:০০ বিকাল

Link Copied!

কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ জোরদার করার লক্ষ্যে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচিতে ব্যয় হবে ২৩০ কোটি ৭২ লাখ ৬৭ হাজার ৮০০ টাকা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা জানান, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পের আওতায় ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ৪০ হাজার নতুন চালককে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে এবং বিদ্যমান ২০ হাজার পেশাদার চালককে উন্নত দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে আপগ্রেড করা হবে।

তিনি বলেন, বর্তমানে অনেক চালক লাইট ভেহিকেল চালনায় দক্ষ হলেও বিদেশে তাদের চাহিদা কম। তাই নতুন ২০ হাজার চালককে হেভি ভেহিকেল ও ভারী যন্ত্রপাতি-যেমন ক্রেন, এক্সকাভেটরসহ বিভিন্ন মেশিন পরিচালনায় প্রশিক্ষণ দেওয়া হবে। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তারা বিদেশে উচ্চ বেতনের চাকরির জন্য যোগ্য হয়ে উঠবেন।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করবে সংশ্লিষ্ট সরকারি সংস্থা। এর মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) রয়েছে। নির্ধারিত মান ও নিয়ম অনুসরণ করে প্রশিক্ষণ, সনদ প্রদান এবং লাইসেন্স ইস্যু করা হবে।

অর্থ উপদেষ্টা জানান, এটি একটি দীর্ঘমেয়াদি কর্মসংস্থান কৌশলের অংশ এবং এর সঙ্গে কোনো নির্বাচনী সম্পর্ক নেই। বিদেশে কর্মসংস্থানের পাশাপাশি এই উদ্যোগ দেশের অভ্যন্তরেও পেশাদার চালকদের দক্ষতা বৃদ্ধি ও সড়ক নিরাপত্তা উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে বেকারত্বের চাপ কমবে, শ্রমিকদের উচ্চ আয়ের সুযোগ সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ চালক ও ভারী যন্ত্রপাতি অপারেটর হিসেবে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ প্রকল্পের আওতায় বিআরটিএ অংশের একটি প্যাকেজ হিসেবে ‘নন-কনসালটেন্সি সার্ভিস ফর ডেলিভারি অব কমার্শিয়াল ড্রাইভার ট্রেনিং’ শীর্ষক ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবটি উত্থাপন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

এই প্রকল্পের আওতায় ৪০ হাজার নতুন চালককে ৪ মাসে মোট ৮০ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে এবং বিদ্যমান ২০ হাজার চালককে ৫ দিন মেয়াদি উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ৬০ হাজার চালকের চোখ পরীক্ষা এবং ২০ হাজার চালককে চশমা প্রদান করা হবে। প্রকল্পটি ২০২৩ সালের ১৮ এপ্রিল একনেকে অনুমোদিত হয় এবং এর মেয়াদ ২০২৩ সালের ১ মে থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

এছাড়া একই বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আরেকটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ও ওপেক ফান্ডের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বরিশাল (দিনেরারপুল)-লক্ষ্মীপাশা-দুমকি সড়কের পান্ডব-পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ’ প্রকল্পের একটি পূর্ত কাজের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৮৯৯ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৩৪৬ টাকা।

Facebook Comments Box

আরও পড়ুন

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

গৎবাঁধা প্রকল্প নয়, পাহাড়ে চাই টেকসই উন্নয়ন: পার্বত্য প্রতিমন্ত্রী

International Dialogue on Cybersecurity Begins as Phoenix Summit 2026 Opens in Dhaka

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন

Are you the next legend of OPPO Campus? Join OPPO Campus Ambassador to MAKE it

অপোর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শুরু, আবেদন চলছে