ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কচুয়ায় যাত্রীবাহী বাসচাপায় শিক্ষক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অক্টোবর ২০২৫, ১:১৩ বিকাল

Link Copied!

বাগেরহাটের কচুয়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় আছাদুর রহমান নামে এক শিক্ষক নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে উপজেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোল্লাবাড়ি এলাকায়। এ ঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়, যা কয়েক ঘণ্টা যানচলাচল বন্ধ রাখে।

নিহত আছাদুর রহমান সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি দৈবজ্ঞহাটি বিশেস্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। এক বছর এক মাস আগে এনটিআরসিএর মাধ্যমে বিদ্যালয়ে নিয়োগ পান। কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় স্ত্রী ও দুই সন্তানসহ ভাড়া থাকতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মোড়েলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া দোলা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা আছাদুর রহমানকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি দুর্ঘটনার পর সড়কের খাদে পড়ে যায়। ঘটনার পর বাসচালক ও তার সহযোগী পালিয়ে যায়।

দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, “প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছিলেন। বাসের চাপায় গুরুতর আহত অবস্থায় আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে বাসটি থানায় নেওয়া হবে। যানচলাচল বর্তমানে স্বাভাবিক হলেও বাসচালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র