ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কঙ্গোতে ফুটবলারদের বহনকারী নৌকা ডুবে ২৫ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ মার্চ ২০২৫, ২:৩৭ বিকাল

Link Copied!

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে স্থানীয় ফুটবলারদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির নাগাম্বোমি গ্রামের ফুটবলারদের বহন করছিল নৌকাটি। এ সময় কমপক্ষে ৩০ জন সাঁতরে তীরে উঠেছে। খবর আনাদোলুর।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে সোমবার বলা হয়েছে, কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাই-নডোম্বের কাছে কোয়া নদীতে ওই নৌকাডুবিতে কমপক্ষে ২৫ জন মারা গেছেন এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন।

প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু বলেছেন, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২৫ জন এবং বেঁচে যাওয়া আরোহীর সংখ্যা ৩০ জন। রাতের বেলা নৌযান চলাচলকে নৌকাডুবির প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনাকবলিত নৌকাটি নাগাম্বোমি গ্রামের ফুটবলারদের বহন করছিল। ওই ফুটবলারা মুশি শহরে একটি ম্যাচ খেলে ফিরছিলেন। স্থানীয় সময় রোববার রাত ১১টায় মুশি বন্দর ছেড়ে ১২ কিলোমিটার ভ্রমণ করার পর নৌকাটি ডুবে যায়।

প্রসঙ্গত, এই অঞ্চলে নৌকাডুবির ঘটনা প্রায়শই ঘটে। কঙ্গোর নদীগুলি ১০ কোটিরও বেশি মানুষের- বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের, পরিবহনের একটি প্রধান মাধ্যম।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো