ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কক্সবাজার সড়ক দুর্ঘটনায় ঝরল ৩ জনের প্রাণ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ মে ২০২৫, ৪:০৩ বিকাল

Link Copied!

কক্সবাজারের চকরিয়া ও উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ মে) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া এবং শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরীপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

এর মধ্যে রোববার রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁশিয়াখালি রাস্তার মাথা ও চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় নিহতরা হলেন: চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাফর আলম ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়ার বাসিন্দা আবদুল মালেক।

এ দিকে রাত ৯টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরীপাড়া রাস্তার মাথায় দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন: উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের হাবিব উল্লাহর ছেলে মোহাম্মদ জুনায়েদ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস চকরিয়ার ফাঁশিয়াখালী রাস্তার মাথা এলাকায় পৌঁছায়। তবে সেখানে আগে থেকে খুলে রাখা বাসের সাইট বাক্সের ঢাকনার ধাক্কায় আবদুল মালেক গুরুতর আহত হন।

ওই বাস একইভাবে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পৌর কাঁচা বাজারের নাইটগার্ড জাফর আলমকে ধাক্কা দিলে গুরুতর হন তিনি। স্থানীয় লোকজন ঘটনার পরপরই আহত দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে সেখানেই তাদের মৃত্যু হয়।

তিনি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে হাইওয়ে পুলিশের শাহপুরী থানার ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, রাতে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী রাস্তার মাথায় সড়কে একটি মিনি ট্রাক দিক পরিবর্তন করে মোড় নিচ্ছিল। এ সময় কোটবাজার স্টেশন দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ওই ট্রাকের ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে দুই আরোহী এবং এক পথচারী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের এই পরিদর্শক আরও বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। ঘটনার পরপরই মিনি ট্রাকটি পেলেও চালক পালিয়ে গেছেন।

নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান সাইফুল ইসলাম।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো