ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১ নভেম্বর ২০২৫, ১:৩২ বিকাল

Link Copied!

কক্সবাজারের টেকনাফে মিনিবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে নিহত মোটরসাইকেল চালক জকির আহমেদ (৪০) হ্নীলার ওয়াব্রাং এলাকার নাগু সওদাগরের ছেলে ও ইউনিয়ন নির্মাণ শ্রমিক দলের সভাপতি। আর চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন দুর্ঘটনাকবলিত মিনিবাসের হেলপার নুরুল আবছার (২৮)। তার বাড়িও হ্নীলা ইউনিয়নের লেদায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জায়েদ নূর জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মিনিবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। আর ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল চালক জকির আহমেদ।

ওসি আরও জানান, দুর্ঘটনায় খাদে পড়া বাসের অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে ছিলেন মিনিবাসের হেলপার নুরুল আবারও। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এদিকে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারে হস্তান্তর করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র