ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অক্টোবর ২০২৫, ১০:৩৫ সকাল

Link Copied!

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভে প্রাইভেটকার ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ইনানী ফায়ার সার্ভিস অফিসের সামনে কক্সবাজারগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-৮৩৭৩) ইনানীমুখী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এঘটনায় চট্টগ্রামের জালালাবাদ পশ্চিম খুলশী এলাকার মৃত আবদুল কাইয়ুমের ছেলে এ কে এম জিয়াউল করিম (৪৫) গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকার ও অটোরিকশাটি জব্দ করেন।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছি । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র