ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ সকাল

Link Copied!

কক্সবাজারের রামুতে মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রামু-মরিচ্যা সড়কে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘির বড়ডেবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের নাম আবু বক্কর ছিদ্দিক (১৮)। তিনি দারিয়ারদীঘির থোয়াইঙ্গাকাটা এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি একসময় ব্যাটারিচালিত ইজিবাইক চালাতেন। হতাহতরা ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী ছিলেন।

নিহতের বাবা জানান, আবু বক্করসহ অন্য যাত্রীরা দারিয়ারদীঘির বড়ডেবা এলাকা থেকে ইজিবাইকে চড়ে থোয়াইঙ্গাকাটার বাড়িতে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হয়। নিহতের মরদেহ কক্সবাজার সদরে রয়েছে। আহত অপর ৩ জনকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বন্ধ কয়েক ডজন স্কুল

নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ বছরের কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রতিমন্ত্রী

শেষ সময়ে জমজমাট আমের বাজার, তবু হতাশ চাষিরা

জেনে নিন ৬৯টি বড় শহরের মাসিক বেতনের বৈশ্বিক চিত্র

ওষুধ নয়, রোগ প্রতিরোধেই স্বাস্থ্যসেবার মূল জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ

Effective Action Needed to Reduce Hypertension Risk Among Young People

যুবাদের উচ্চ রক্তচাপ ঝুঁকি কমাতে দরকার কার্যকর পদক্ষেপ

মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে বহুমুখী উদ্যোগ: ইউজিসি সদস্য

Give Police Limited Power to Fine Smokers on Public Transport

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে