ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কক্সবাজারে ট্রাকচাপায় প্রাণ গেল টমটম চালকের

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৮ বিকাল

Link Copied!

কক্সবাজারের রামুর মহাসড়কে কুকুরকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় এক পথচারী টমটম চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মৃত ইউসুফ আলীর ছেলে মো. আনিস (২৬)।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স জানান, কক্সবাজারমুখী একটি ট্রাক জোয়ারিয়ানালা বাজার অতিক্রম করার সময় একটি কুকুর গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। চালক কুকুরটাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেয়। তিনি জানান, নিহত যুবক পেশায় একজন টমটম চালক। তিনি জোয়ারিয়ানালায় তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

রামু হাইওয়ে থানার ওসি নাছির উদ্দিন বলেন, ট্রাকচাপায় গুরুতর আহত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

 

Facebook Comments Box

আরও পড়ুন

UN Investigation Highlights Junta’s Brutal Crackdown & Atrocities in Myanmar

৬ দিনের ব্যবধানে তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম

রংপুরে বিএটিবি শ্রমিকদের প্রতীকী অনশন ভাঙালেন চেয়ারম্যান ও এমপি

চাকরি স্থায়ীকরণের দাবিতে বিএটিবি শ্রমিকদের রংপুরে অনশন, কুষ্টিয়ায় মানববন্ধন

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

জরুরি গ্যাসের চাহিদা মেটাতে ৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

মালদ্বীপে বাংলাদেশিদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ চাইলেন হুমায়ুন

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৪১

চাল-চিনি-তেল-সার-এলএনজিসহ ১২ ক্রয় প্রস্তাব অনুমোদন

জাতিসংঘের তদন্তে উঠে এলো মিয়ানমারে জান্তার দমনপীড়ন-নৃশংসতা

দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত