ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

“এই গাড়িটাই ছিল আমার সব” – আগুনে পুড়ে পথে সোহেল

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ নভেম্বর ২০২৫, ১০:২২ বিকাল

Link Copied!

“এই একটা গাড়িই আমার সব ছিল। এখন আমি পথে বসে গেছি। কারও সঙ্গে শত্রুতা নেই, রাজনীতিতেও নেই। কে বা কারা এমন করল— আমি বুঝতে পারছি না।” এই কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন আশুলিয়ার আলীফ পরিবহনের পুড়ে যাওয়া বাসটির মালিক মো. সোহেল।

বুধবার ভোরে সাড়ে তিনটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় আলীফ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসটিতে, পুড়ে যায় সম্পূর্ণ কাঠামো। এ ঘটনায় হতাহতের খবর না থাকলেও বাসমালিক ক্ষতিপূরণ ও দোষীদের দ্রুত বিচার দাবি করেছেন।

স্থানীয় সূত্র জানায়, আশুলিয়ার ঘটনাটির পাশাপাশি বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকায় আরও তিনটি বাসে আগুন লাগানো হয়েছে। গত তিনদিনে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় অন্তত ১৩টি বাসে অগ্নিসংযোগ ও একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পরিবহন শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে রাজধানী ও আশপাশের জেলাগুলোর নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি সদস্যদেরও গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে দেখা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, “যানবাহনে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। কেউই দায় এড়াতে পারবে না।”

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র