ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

উজিরপুরে ট্রাকের সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুন ২০২৫, ১:০২ বিকাল

Link Copied!

বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব ধামসর গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) ভোররাতে বরিশাল-ঢাকা মহাসড়কের সোনার বাংলা স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উজিরপুরের শিকারপুর ইউনিয়নের মাদারশী এলাকার বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য মো. দুলাল হাওলাদারের ছেলে পথচারী সবুজ হাওলাদার (৩০) এবং কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন বর্গির চর এলাকার রতনের ছেলে আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে একটি টাইলস বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি আমবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল নিহত হন এবং পাশে থাকা পথচারী সবুজ হাওলাদার গুরুতর আহত হন।

আহত সবুজ হাওলাদারকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উজিরপুর স্টেশনের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে সোহেলের মরদেহ উদ্ধার করে।

গৌরনদী হাইওয়ে থানার এসআই মো. শরীফ জানান, দুর্ঘটনায় জড়িত টাইলস বোঝাই ট্রাকটি ঢাকার মিরপুর থেকে বরিশালের দিকে আসছিল, আর আমবোঝাই ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বরিশালের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর দুটি ট্রাকের চালক ও সহকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ট্রাক দুটি সরিয়ে নেওয়া হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান বলেন, ঘটনাস্থলে একজনের মরদেহ পাওয়া গেছে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, নিহত সবুজ হাওলাদারের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো