ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে ইপিজেড কর্মীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ নভেম্বর ২০২৪, ১:৫৯ বিকাল

Link Copied!

পাবনার ঈশ্বরদীতে রেললাইনে দৌড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তানজিত আহমেদ রাতুল (১৮) নামের এক ইপিজেড কর্মীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হন আলিফ (১৮) নামের আরেক যুবক। শনিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে পাকশী রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

নিহিত রাতুল রাজশাহী চারঘাট উপজেলার বনকিশোর গ্ৰামের মো. জিয়ারুল ইসলামের ছেলে। আহত আলিফ ঈশ্বরদী উপজেলার বড়ইচরা এলাকার মো. মাহাবুবের ছেলে আলিপ হোসেন। তারা দুজনই ঈশ্বরদী ইপিজেডে তিয়ানি কোম্পানির অপারেটর হিসেবে কর্মরত। আহত আলিফকে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত আলিফ হোসেন বলেন, ‘প্রতিদিনই আমরা দুই বন্ধু রাতে দৌড়ইতাম। ইপিজেড ছুটির পরে রাতুলের সঙ্গে সিদ্ধান্ত নিই রাতে আমরা দৌড়ব।’

তিনি জানান, ইপিজেড গেট থেকে দৌড়ানো শুরু করে একপর্যায়ে রূপপুর সাঁকো মুখ থেকে পাকশী রেললাইনের উপরে উঠে ভেঁড়ামারার দিকে দৌড়নো শুরু করেন তারা। কিছু দূর যাওয়ার পর দেখতে পান ট্রেন আসছে। কিন্তু ঠিক বুঝে উঠতে পারেননি কোন লাইন দিয়ে ট্রেনটি আসছে। এজন্য তারা বাম সাইড দিয়ে দৌড়চ্ছিলেন। রাতুল রেললাইনের মাঝামাঝি ছিলেন এবং আলিফ দৌড়চ্ছিলেন বাম দিক ঘেঁসে।

আলিফ বলেন, ‘হঠাৎ ট্রেনের ধাক্কায় আমি ছিটকে পড়ি। ট্রেন চলে গেলে দেখতে পাই রাতুল ট্রেনে কাটা পড়ে কয়েক টুকরা হয়ে ঘটনাস্থলে মারা গেছে। তখন আমি হতভম্ব হয়ে ওখানে বসে পড়ি। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে আমাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে রেলওয়ে থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় ।
নিহতের পরিবারের কোনো দাবি না থাকায় তার পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো