ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ইরান থেকে ২০০ বাংলাদেশিকে ফেরানোর সিদ্ধান্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ মার্চ ২০২৬, ১:৪৩ বিকাল

Link Copied!

জরুরি পরিস্থিতিতে ইরানে অবস্থানরত ২০০ বাংলাদেশিকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) আজারবাইজানের রাজধানী বাকু হয়ে তাদের ঢাকায় ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

সরকার জানিয়েছে, ইরান থেকে বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হককে। এ উদ্দেশ্যে তাকে আজারবাইজানেও পাঠানো হচ্ছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, আজারবাইজান থেকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে এসব বাংলাদেশিকে ঢাকায় ফিরিয়ে আনা হবে।

রাষ্ট্রদূত আমানুল হক জানান, দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের প্রথমে সড়কপথে ইরাক সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। পরে বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে পাঠানো হবে।

জানা গেছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই বাংলাদেশি নাগরিকদের ইরান থেকে ফিরিয়ে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি দূতাবাসের কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের ফেরানোর প্রস্তুতি শুরু হয়।

সব মিলিয়ে প্রায় ৩০০ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। দুই ধাপে এসব বাংলাদেশিকে ঢাকায় ফেরানোর পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯