ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ইরানে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২ পাইলট

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ নভেম্বর ২০২৪, ২:৪৯ বিকাল

Link Copied!

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের দেশটির সামরিক বাহিনীর একটি ছাদবিহীন খুদে উড়োজাহাজ (জাইরোপ্লেন) বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন জেনারেলসহ দুই সদস্য নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারর্সের বরাতে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত লাগোয়া সিস্তান-বেলুচিস্তান প্রদেশে আইআরজিসির স্থল বাহিনীর একটি অতি-হালকা ছাদবিহীন উড়োজাহাজ দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করার সময় দুর্ঘটনার কবলে পড়েছে।

ওই এলাকায় সুন্নিপন্থি স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর পাশাপাশি মাদক কারবারিদের সঙ্গে প্রায়ই ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়।

ফারস নিউজ বলছে, গোলেস্তান প্রদেশের নিনভা ব্রিগেডের কমান্ডার সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল হামিদ মাজান্দারানি এবং তার পাইলট এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশে অবস্থিত ব্রিগেডের ওই কমান্ডার সে সময় কেন দক্ষিণ-পূর্বাঞ্চলে সামরিক উড়োজাহাজে গিয়েছিলেন তা জানায়নি সংবাদমাধ্যমটি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো