ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ইতালি থেকে প্রবাসী আয় দ্বিগুণ বেড়েছে

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ অগাস্ট ২০২৪, ৩:২২ বিকাল

Link Copied!

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীর ওপর গুলি চালানোয় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশ। এ ঘটনা প্রবাসী বাংলাদেশিদের মনে নাড়া দেয়। ফলে বৈধপথে প্রবাসী আয় পাঠানোর হার কমে যায়। তবে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। আর ইতালি থেকে এ প্রবাহ বেড়েছে দ্বিগুণ।

প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, এই রেমিট্যান্স পাঠানোর প্রবাহ আগামীতে আরও বাড়বে। দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীদের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন তারা।

জানা গেছে, ইতালিতে প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি গেল সপ্তাহের তুলনায় বেশি রেমিট্যান্স পাঠিয়েছে। ইতালিতে গেল সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রেমিট্যান্স পাঠানোর হার দ্বিগুণেরও বেশি। গেল বছর সর্বোচ্চ ১ হাজার ১৬৬ মিলিয়ন ইউরো পাঠালেও এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। আগের সপ্তাহে যেখানে ১ কোটি ৭৭ লাখ প্রবাসী আয় পাঠানো হয়, চলতি সপ্তাহে সেখানে ৩ কোটি ৫৯ লাখ রেমিট্যান্স পাঠিয়েছে তারা।

বাংলাদেশে রাজনৈতিক সমস্যা না থাকলে আগের সকল রেকর্ড ভেঙ্গে চলতি বছর ইতালি থেকে রেমিট্যান্স পাঠানোর নতুন রেকর্ড গড়বে বাংলাদেশিরা। দেশটি থেকে বছরের প্রথম তিন মাসে ২৯ কোটি ১৩ লাখের বেশি রেমিট্যান্স পাঠানো হয়।

মানি এক্সচেঞ্জের এক কর্মকর্তা বলেন, চলতি সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণেরও বেশি রেমিট্যান্স পাঠিয়েছে ইতালির প্রবাসী বাংলাদেশিরা।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক