ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে নিহত ২৬

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অগাস্ট ২০২৫, ১০:৪৫ সকাল

Link Copied!

ইতালির দক্ষিণে দ্বীপ লাম্পেদুসার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরে এখন পর্যন্ত ৬০ জনকে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়েছে। তবে এখনও আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।

ইতালির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনএসএ (আনসা) জানিয়েছে, বুধবার সকালে ল্যাম্পেডুসা থেকে প্রায় ১৪ মাইল (২৩ কিলোমিটার) দূরে একটি ইতালীয় আইন প্রয়োগকারী বিমান ডুবে যাওয়া নৌকা ও মরদেহ দেখতে পেয়ে উদ্ধার অভিযান শুরু করে।

কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকৃত অভিবাসীরা জানিয়েছেন: তারা বুধবার ভোরে লিবিয়ার ত্রিপোলি এলাকা থেকে দুটি নৌকায় করে রওনা হয়েছিলেন। পথে একটি নৌকাতে পানি ঢুকতে শুরু করলে সবাইকে অন্য নৌকায় স্থানান্তরিত করা হয়, তবে সাগরের উত্তাল ঢেউয়ে দ্বিতীয় নৌকাটিও ডুবে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, ৫টি জাহাজ, দুটি বিমান এবং একটি হেলিকপ্টার ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছে।

ল্যাম্পেডুসায় ইতালীয় রেড ক্রসের কর্মরত ক্রিস্টিনা পালমা একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, বেঁচে যাওয়া অভিবাসিদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং চারজন নারী ‘ভালো’ আছেন। তবে তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা— ইউএনএইচসিআর জানিয়েছে, প্রাথমিক পরিসংখ্যানে অনুযায়ী ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৯২ থেকে ৯৭ জন অভিবাসী ছিল।

ইতালিতে ইউএনএইচসিআরের মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো বলেছেন, এই বছরের শুরু থেকে মধ্য ভূমধ্যসাগরে পাড়ি দেওয়ার সময় ৬৭৫ জন মারা গেছেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকার আফ্রিকা থেকে সমুদ্রপথে অভিবাসীদের যাত্রা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইন পাস করেছে এবং মিত্র দেশগুলোর অভিবাসীদের অবৈধ যাত্রা দমন করার জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, বুধবারের এই ট্র্যাজেডি অবৈধ যাত্রা রোধ ও অভিবাসীদের পাচারকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নিশ্চিত করেছে।

সূত্র: আনাদোলু, রয়টার্স

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত