ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ইতালিতে ‘ছাত্র জনতার গণঅভ্যুত্থান: আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ নভেম্বর ২০২৪, ২:৪৪ বিকাল

Link Copied!

ইতালির মিলানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘ছাত্র জনতার গণঅভ্যুত্থান: আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) মিলানের একটি অভিজাত হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন মিলানের রাজনৈতিক ব্যক্তিত্ব, কমিউনিটি নেতা এবং সফল ব্যবসায়ী হোসাইন মোহাম্মদ মনির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী লেখক এবং এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোম থেকে আগত রাজনীতিবিদ এবং কমিউনিটি নেতা আমিনুল ইসলাম সালাম, রাজনীতিবিদ সর্দার আসাদুজ্জামান রিপন, ইতালির বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল ব্রাদার্স অব ইটালির ফরেন অ্যাফেয়ার্স সম্পাদক কারলো ব্রিজনোলো গোরলা, একই দলের মিলান শহরের সমন্বয়ক সিমোনে অরলান্ডি, মিলান শহরের সিটি কাউন্সিলর ফ্রান্সেসকো রোকা।

এছাড়া স্থানীয় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরাও সেমিনারে জুলাই গণঅভ্যুথান নিয়ে মতামত দেন।

সভাপতির বক্তব্যে হোসাইন মোহাম্মদ মনির বলেন, বিগত সময়ে প্রবাসী বাংলাদেশিরা নানা বঞ্চনার শিকার হয়েছেন। নতুন বাংলাদেশে আমাদের আশা থাকবে গণ অভ্যুথানের সময় প্রবাসী বাংলাদেশিদের সাহসী ভূমিকা মূল্যায়ন করে যেন অতি দ্রুত প্রবাসী বান্ধব কর্মসূচি কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পিনাকী ভট্টাচার্য বলেন, ‘ইতিহাসে যেই মীর জাফর লড়াই করে বর্গীর আগমন ঠেকিয়েছিল এবং আমাদের বাঁচিয়েছিল, সেই মীর জাফর আমাদের স্বাধীনতা পলাশীর আম্রকাননে ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল। একইভাবে যেই শেখ মুজিব আমাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, আমাদেরকে লড়াই করতে উদ্বুদ্ধ করেছিল, সেই শেখ মুজিবের দল বাংলাদেশে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের দাসত্ব সৃষ্টি করেছিল।’

তিনি বলেন, ‘প্রত্যেক জাতির কিছু বড় দুর্বলতা আছে। যেমন ফরাসিদের কাছে প্রেম, ইতালিয়দের কাছে ফুটবল ও ফ্যাশন। তেমনি আমাদের হচ্ছে কান্না ও বেদনা। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় আমরা সম্মিলিতভাবে প্রিয় মাতৃভূমিকে আর কাঁদতে দেব না এবং এর অতীত বঞ্চনার ইতিহাস মুছে দিব। তারপরও আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা নিয়ে ঝুঁকি তৈরি হলে আমরা সারা দুনিয়া জ্বালিয়ে দেব।’

সেমিনারে প্রবাসীদের চার দফা দাবি নিয়ে সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ এবং এক্টিভিস্ট মোহাম্মদ আলী চৌধুরীর লেখা একটি প্রবন্ধ পাঠ করা হয়। এতে ইতালির বিভিন্ন প্রদেশ ও শহর থেকে রাজনীতিবিদ, কমিউনিটি নেতা এবং বিশিষ্টজনেরা যোগ দেন। এদের মধ্যে – ইতালির বিসেন্সা শহর থেকে রাজনীতিবিদ আজিজুর রহমান, মনফালকন শহর থেকে রফিকুল ইসলাম মোস্তাক ও ফরিদুল ইসলাম আনিস, তুরিন শহর থেকে আরিফুর রহমান, পিসা শহর থেকে মোহাম্মদ জিন্নাহ, জেনোভা শহর থেকে রাজনীতিবিদ সবুজ ঢালী উপস্থিত ছিলেন।

সেমিনারটি যৌথভাবে সঞ্চালনা করেন ইতালি প্রবাসী রাজনীতিবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুন, আজমত উল্লাহ শিকদার রবিন এবং নূর হোসেন জমির।

Facebook Comments Box

আরও পড়ুন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ১৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২