ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

আলাইপুর বাজারে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ বিকাল

Link Copied!

খুলনার রূপসা উপজেলার আলাইপুর বাজারে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে যে নিহত ব্যক্তি ট্রাকের হেলপার ছিলেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মালবাহী ট্রাক আলাইপুর বড় ব্রিজের ঢালু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে প্রবেশ করে। সংঘর্ষ এড়াতে গিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও ইটের পাঁজায় ধাক্কা দেয়। এতে বিদ্যুৎ লাইনের ক্ষয়ক্ষতি হয় এবং ঘটনাস্থলেই একজন মারা যায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি

শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বন্ধ কয়েক ডজন স্কুল

নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ বছরের কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রতিমন্ত্রী

শেষ সময়ে জমজমাট আমের বাজার, তবু হতাশ চাষিরা

জেনে নিন ৬৯টি বড় শহরের মাসিক বেতনের বৈশ্বিক চিত্র

ওষুধ নয়, রোগ প্রতিরোধেই স্বাস্থ্যসেবার মূল জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ

Effective Action Needed to Reduce Hypertension Risk Among Young People