ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

‘আমি প্রবাসী’-তে চালু হলো যাত্রার আগে ভিসা যাচাই সেবা

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ জানুয়ারী ২০২৬, ৫:০৮ বিকাল

Link Copied!

বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আমি প্রবাসী’। ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি অভিবাসীদের জন্য যাত্রার আগে ভিসা যাচাইয়ের নতুন সেবা চালু করেছে প্ল্যাটফর্মটি। প্রবাসী কর্মীদের ভিসা–সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

‘আমি প্রবাসী’ কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যে সেবাটি চালু হয়েছে এবং অভিবাসীরা ১৬৭৬৮ নম্বরে ফোন করে সহজেই এই সেবা নিতে পারবেন। হেল্পলাইনে কল করে প্রবাসীরা ভিসা–সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিলে ‘আমি প্রবাসী’ টিম তা যাচাই করবে। যাচাই শেষে গ্রাহকের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে ভিসাটি বৈধ নাকি অবৈধ।

ভিসার তথ্য সার্ভারে না পাওয়া গেলে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। আর ভিসা বৈধ হলে এবং সংশ্লিষ্ট সরকারের অনুমোদন থাকলে, এসএমএসে ভিসার বৈধতা নিশ্চিত করে জানানো হবে। স্বল্প সার্ভিস ফি দিয়ে দ্রুত ও সহজভাবে এই সেবা গ্রহণ করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে ‘আমি প্রবাসী’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারিক একরামুল হক বলেন, “বাংলাদেশি কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়াকে নিরাপদ ও স্বচ্ছ করাই আমাদের লক্ষ্য। দ্রুত ও নির্ভরযোগ্য ভিসা যাচাই সেবার মাধ্যমে ভিসা–সংক্রান্ত প্রতারণার ঝুঁকি কমাতে চাই। এতে প্রবাসীরা আরও নিশ্চিন্তে বিদেশে যেতে পারবেন।”

উল্লেখ্য, ২০২০ সালের মাঝামাঝি সময়ে চালু হওয়া ‘আমি প্রবাসী’ অ্যাপটি বর্তমানে ৯ মিলিয়নের বেশি ব্যবহারকারীর একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। অভিবাসন প্রত্যাশী ও প্রবাসীদের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর সমাধান দিয়ে আসছে এই প্ল্যাটফর্ম। আরও তথ্য বা সহায়তার জন্য প্রবাসীরা ১৬৭৬৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত