ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ অগাস্ট ২০২৬, ২:৪৭ বিকাল

Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত এবং ছুটিতে বাংলাদেশে অবস্থানরত ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের বাতিল হওয়া ভিসা দ্রুত পুনর্বহাল, ভিসা নবায়ন প্রক্রিয়া সহজীকরণ এবং প্রবাসীদের সার্বিক নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাতে কর্মরত অনেক বাংলাদেশির ভিসা স্বয়ংক্রিয়ভাবে অথবা বিভিন্ন জটিলতার কারণে বাতিল হয়ে গেছে। এতে অনেকে কর্মসংস্থান হারানোর আশঙ্কায় রয়েছেন। ভিসা জটিলতার কারণে আর্থিক সংকটের পাশাপাশি তাদের পরিবারগুলোও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বর্তমান পরিস্থিতি, ভিসা-সংক্রান্ত জটিলতা, কর্মসংস্থান হারানোর আশঙ্কা, আর্থিক ও পারিবারিক সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এসব সমস্যা সমাধানে সরকারের চলমান কূটনৈতিক উদ্যোগ আরও দ্রুত ও কার্যকর করারও দাবি জানান বক্তারা।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য সংগ্রহ এবং ভিসা নবায়ন ও পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ভিসা পুনর্বহাল ও নবায়নের ক্ষেত্রে জটিলতা দূর করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলন শেষে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের দাবির প্রতি জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে প্রবাসী কল্যাণ ভবন হয়ে বাংলাদেশ সচিবালয়ের দিকে যাওয়ার কথা রয়েছে।

আয়োজকরা জানান, সচিবালয়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন এবং স্মারকলিপি প্রদানের মাধ্যমে র‍্যালিটি শেষ করার কথা রয়েছে।

ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের পক্ষে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার সহকারী সেক্রেটারি মো. শরিফ সংবাদ সম্মেলন ও র‍্যালির আয়োজন করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র

Banglalink Stands with Communities During the Monsoon

জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি ভর্তুকি পুনর্বিন্যাসের আহ্বান

১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ

তামাকের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী থাকলেও আইন মানছে না অধিকাংশ প্রতিষ্ঠান

Field Technicians and Office Staff of BATB Warn of Escalation Over Permanent Job Demand