ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

আফগানদের সব ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ নভেম্বর ২০২৫, ১১:২৮ সকাল

Link Copied!

আফগানিস্তানের নাগরিকদের জন্য ভিসা প্রদান সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলার দপ্তরে এ–সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে-কোনো আফগান নাগরিককে যেন যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়া হয়, এবং যেসব ভিসা প্রক্রিয়া চলমান রয়েছে তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় আরও জানানো হয়-এখন থেকে অভিবাসী, অ-অভিবাসী এবং বিশেষ অভিবাসন ভিসা-সব ধরনের ভিসাই আফগান নাগরিকদের জন্য বন্ধ থাকবে। এমনকি যেসব আফগান বর্তমানে যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থান করছেন, তাদের ভিসাও বাতিল করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেন- “আফগানিস্তানের পাসপোর্টধারী সকল ব্যক্তিকে ভিসা দেওয়া বন্ধ করছে প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও মার্কিন জনগণের নিরাপত্তার বিষয়ে কোনো আপস হবে না।”

গত বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন আধাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালান আফগান নাগরিক রহমানউল্লাহ লাকনওয়াল। এ ঘটনায় গুরুতর আহত হন দুই সদস্য; তাদের একজন পরে হাসপাতালে মারা যান।

প্রাথমিক তদন্তে জানা যায়-লাকনওয়াল আফগানিস্তানে মার্কিন–ন্যাটো অভিযানের সময় সিআইএ–এর এজেন্ট হিসেবে কাজ করতেন। তালেবান ক্ষমতায় ফেরার পর ২০২১ সালে বাইডেন প্রশাসনের অনুমতিতে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন তিনি।

হামলার কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (USCIS) জানায়—নাগরিকত্ব বা স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য যেসব আফগান আবেদন করেছিলেন, সব আবেদন বাতিল করা হয়েছে।

এরপর শনিবার বিশ্বের সব মার্কিন দূতাবাসে জরুরি বার্তা পাঠিয়ে আফগানদের জন্য ভিসা বন্ধের এই সিদ্ধান্তকে আরও কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন।

এ সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে থাকা হাজারো আফগান নাগরিকের ভবিষ্যৎ অনিশ্চিয়তায় পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

বিশেষ চাহিদাসম্পন্নদের মেট্রোরেলে অর্ধেক ভাড়া

চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

Huawei Hiring Solar Power, Public Affairs and Enterprise Professionals

তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে