ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধে বন্ধ যানচলাচল

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ অক্টোবর ২০২৪, ২:৪৭ বিকাল

Link Copied!

ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক এবং উপাধ্যক্ষ মো. মোখলেছুর রহমান স্বেচ্ছাচারী আচরণ করেন। যখন তখন অভিভাবকদেরকে ডেকে অপমান অপদস্থ করেন। বিভিন্ন কোচিং ক্লাসের নামে অতিরিক্ত টাকা আদায় করেন। আবার এসব বিষয়ে কথা বললেই শিক্ষার্থীদের ছাত্রলীগ ট্যাগ দিয়ে দেন। একইসঙ্গে পরবর্তী সময়ে শাস্তির মুখোমুখি করার হুমকিও দিয়েছেন। তাই এই দুজনের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। কলেজ বন্ধ ঘোষণা করা হলেও গেটের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছেন তারা। এর ফলে ধানমন্ডি ২ নম্বর সড়কের পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে সামনের সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় আন্দোলন শুরু করেন তারা।

আন্দোলনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক এবং উপাধ্যক্ষ মো. মোখলেছুর রহমান স্বেচ্ছাচারী আচরণ করেন। যখন তখন অভিভাবকদেরকে ডেকে অপমান অপদস্থ করেন। বিভিন্ন কোচিং ক্লাসের নামে অতিরিক্ত টাকা আদায় করেন। আবার এসব বিষয়ে কথা বললেই শিক্ষার্থীদের ছাত্রলীগ ট্যাগ দিয়ে দেন। একইসঙ্গে পরবর্তী সময়ে শাস্তির মুখোমুখি করার হুমকিও দিয়েছেন। তাই এই দুজনের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। যতক্ষণ পর্যন্ত এদের পদত্যাগ নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে। আমরা এর আগে ক্লাস-পরীক্ষা কিংবা কোনো ধরনের অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নেব না।

এর আগে, মঙ্গলবার রাতে এক নোটিশে সিটি কলেজের এক শিক্ষককে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়। একইসঙ্গে দুই দিনের জন্য কলেজের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়। নোটিশে বলা হয়েছে, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কলেজ পরিচালনা পর্ষদ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো হলো-

১. ছাত্রদেরকে গালিগালাজ করার কারণে হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

২. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সুমনের বহিষ্কারের কারণ তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হলে অতিদ্রুত তাকে কর্মে যোগদান করানো হবে।

৩. ইতঃপূর্বে শিক্ষার্থীদের কাছ থেকে রিটেক বাবদ যেসব ফি নেওয়া হয়েছে তা ফেরত দেওয়া হবে। বিশেষ ক্লাস বা কোচিংয়ের জন্য কোনো ফি নেওয়া হবে না।

৪. আন্দোলনকারী কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না।

৫. পিকনিকের ব্যাপারে ছাত্রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

৬. কোনো শিক্ষার্থীর অভিভাবককে হয়রানি বা অপমান করা হবে না।

নোটিশে আরও বলা হয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। সেজন্য শিক্ষার্থীদের চলমান আন্দোলন বন্ধ করে কলেজের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আবেগ এবং অনুভূতিকে সবসময়ই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলেও উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো