ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

৫৬ শতাংশ জনবল সংকটে বিপর্যস্ত রেলওয়ে, বন্ধ হয়ে গেছে ৭১টি

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ নভেম্বর ২০২৪, ৮:৪২ বিকাল

Link Copied!

৫৬ শতাংশ জনবল সংকটে বিপর্যস্ত রেলওয়ের পশ্চিমাঞ্চল। এরইমধ্যে ২৬৪টি অপারেটিং স্টেশনের মধ্যে বন্ধ হয়ে গেছে ৭১টি। এমনকি, চলাচল বন্ধ ৪৮টি ট্রেনের। কোনো কোনো রেলপথে সক্ষমতার তুলনায় বেশি ট্রেন চলছে। এতে, অরক্ষিত হয়ে পড়েছে স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংগুলো।

রেলওয়ের পশ্চিমাঞ্চলে ৯৭৫ জন স্টেশন মাস্টারের বিপরীতে শূন্য আছে ৬২৩টি পদ। এমনকি, ৪২ জন গার্ড, ৪১৫ জন পয়েন্টসম্যান ও ৪৯১ জন গেটকিপারের পদেও নেই কোনো জনবল। সবমিলিয়ে মোট জনবলের ৫৬ ভাগ শূন্য।

লোকবল সংকটে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগের ৫৪টি পুরোপুরি ও ৫টি স্টেশন আংশিক বন্ধ। আর, লালমনিরহাট বিভাগের বিভিন্ন রুটে বন্ধ ১২টি স্টেশন। বন্ধ থাকা স্টেশনে থামে না কোনো আন্তঃনগর ট্রেন। কিছু লোকাল ট্রেন থামলেও নেই টিকিট কাটার ব্যবস্থা।

এ অঞ্চলে গত ১৫ বছরে ৬৮টি নতুন ট্রেন চালু হয়। ৩৮টি ট্রেনের রুট বর্ধিত ও পরিবর্তন করা হয়। ২০২৩ ও ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী, বন্ধন, মিতালী এক্সপ্রেসসহ ২০টি ট্রেন চলাচল বন্ধ হয়েছে। যাত্রীখাতে আয় কম, কোচ, ইঞ্জিন, ক্রুর অভাব এবং ডেমু ট্রেন নষ্ট হওয়ায় বর্তমানে পাকশী ও লালমনিরহাট বিভাগে বন্ধ ৪৮টি ট্রেন।

অন্যদিকে, ঈশ্বরদী-জয়দেবপুর রুটে ২৩টির সক্ষমতা থাকলেও চলাচল করে ৪০টি ট্রেন। আর ঈশ্বরদী-পার্বতীপুর রুটে ২২টির সক্ষমতায় চলে ৩৬টি ট্রেন। সবমিলিয়ে বেড়েছে যাত্রীভোগান্তি।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম বলছেন, , লোকবল সংকট সবচেয়ে বড় সংকট। জনবল নিয়োগ হলেও চাকরি পাওয়ার পর শতকরা ৪০ ভাগ রেলকর্মী ইস্তফা দিয়ে চলে যান। কারণ এখানে সুযোগ সুবিধা অন্যান্য চাকরির থেকে কম।

তিনি আরও বলেন, সংকট নিয়েই আমরা ট্রেন সুষ্ঠুভাবে চালাচ্ছি। সংকট কাটিয়ে উঠতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।

অব্যবস্থাপনা এবং বগি ও আসন সংকট নিয়ে অভিযোগের অন্ত নেই যাত্রীদের। রেলপথ কর্তৃপক্ষের তথ্যমতে, পরিকল্পনার অভাবে অরক্ষিত হয়ে পড়েছে স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংগুলো।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো