ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

২ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নন-ইমিগ্রান্ট ভিসা আবেদনে সাক্ষাৎকার বাধ্যতামূলক

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ অগাস্ট ২০২৫, ১১:০৬ সকাল

Link Copied!

আগামী ২ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নন-ইমিগ্রান্ট ভিসা আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। নতুন নিয়মে অধিকাংশ আবেদনকারীকে সরাসরি দূতাবাস বা কনস্যুলেটে গিয়ে কনস্যুলার কর্মকর্তার সামনে সাক্ষাৎকার দিতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের নোটিশে জানানো হয়, ৩১ জুলাই জারি করা এই নির্দেশনা অনুযায়ী আগে যারা ভিসা নবায়ন বা নির্দিষ্ট বয়সের কারণে সাক্ষাৎকার ছাড় পেতেন—তাদেরও এবার সাক্ষাৎকার দিতে হবে। এর মধ্যে ১৪ বছরের নিচের শিশু, ৭৯ বছরের ঊর্ধ্বে প্রবীণ এবং নবায়ন আবেদনকারীরাও অন্তর্ভুক্ত।

তবে কিছু বিশেষ ক্যাটাগরির আবেদনকারী এই নিয়মের বাইরে থাকবেন। এর মধ্যে রয়েছে—এ-১, এ-২, সি-৩ (কর্মকর্তাদের ব্যক্তিগত কর্মচারী ছাড়া), জি-১ থেকে জি-৪, ন্যাটো-১ থেকে ন্যাটো-৬, এবং টেক্রো ই-১ ক্যাটাগরির ভিসাধারীরা। এছাড়া কূটনৈতিক ও সরকারি ভিসার আবেদনকারী এবং পূর্ণ মেয়াদের বি-১, বি-২ বা বি১/বি২ ভিসা নবায়নকারীরাও শর্তসাপেক্ষে ছাড় পাবেন। মেক্সিকান নাগরিকদের জন্যও বর্ডার ক্রসিং কার্ড/ফয়েল নবায়নে বিশেষ ছাড় বহাল থাকবে, তবে নবায়ন হতে হবে আগের ভিসার মেয়াদ শেষ হওয়ার ১২ মাসের মধ্যে এবং প্রথমবার ভিসা পাওয়ার সময় বয়স অন্তত ১৮ বছর হতে হবে।

ছাড় পেতে আবেদনকারীকে অবশ্যই নিজের দেশের দূতাবাস বা কনস্যুলেটে আবেদন করতে হবে, আগে ভিসা প্রত্যাখ্যাত হওয়া যাবে না (অথবা প্রত্যাখ্যান মওকুফ থাকতে হবে) এবং কোনো ধরনের অযোগ্যতা থাকা যাবে না। এছাড়া কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজনে যেকোনো আবেদনকারীর সাক্ষাৎকার নিতে পারবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ভিসা সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী ও আবেদন প্রক্রিয়া জানার জন্য সংশ্লিষ্ট দূতাবাস বা কনস্যুলেটের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত দেখার পরামর্শ দিয়েছে।

নতুন এ নিয়ম কার্যকর হলে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারির পুরোনো সাক্ষাৎকার ছাড় নীতিমালা বাতিল হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত