ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

২০২৪ সালের যত ভয়াবহ বিমান দুর্ঘটনা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ সকাল

Link Copied!

২০২৪ সালে একের পর এক বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে পুরো বিশ্ব। বিশ্বের বড় বড় আন্তর্জাতিক এয়ারলাইন্স থেকে ছোট স্থানীয় বিমান পরিবহন—সবখানেই দেখা গেছে দুর্যোগের ছাপ। শুধু দুর্ঘটনার সংখ্যার দিক দিয়েই নয় প্রাণহানি এবং আর্থিক ক্ষতির পরিমাণও ছাড়িয়ে গেছে আগের রেকর্ড।

চলতি বছরের শুরুতেই ভয়াবহ বিমান দুর্ঘটনার স্বাক্ষী হয় জাপান। গত ২ জানুয়ারি দেশটির টোকিও বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের একটি এয়ারবাস এ৩৫০-৯০০ রানওয়েতে অবতরণের সময় কোস্টগার্ডের একটি বিমানকে ধাক্কা দেয়। বিমানটিতে থাকা ৩৭৯ যাত্রীর প্রাণ রক্ষা পেলেও কোস্টগার্ডের ৫ জন কর্মী ঘটনাস্থলেই মারা যান। অবতরণে ভুল বোঝাবুঝি এবং যোগাযোগে ত্রুটি এই দুর্ঘটনার মূল কারণ ছিল বলে উঠে আসে তদন্তে।

এর প্রায় কয়েক মাস পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭-৩০০ইআর তীব্র ঝাঁকুনির কবলে পড়ে। ২২ মে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী এই বিমানটি মাঝ আকাশে অস্বাভাবিক বায়ুপ্রবাহের মুখে পড়লে ব্যাংককে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। ওই ঘটনায় একজন নিহত হন, আহত হন অন্তত ৭১ জন আরোহী।

হতাহতের দিক থেকে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ৯ আগস্ট। এদিন ব্রাজিলের ভিনহেডো শহরে ভিওপাস এয়ারলাইন্সের এটিআর ৭২-৫০০ বিমান আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। বিমানে থাকা ৬২ জন আরোহীর সবাই প্রাণ হারান। এর আগে বিমানের কারিগরি ত্রুটির তথ্য সামনে আসলেও তা যথাযথভাবে সমাধান না করায় এই দুর্ঘটনা বলে জানা যায়।

এছাড়া সম্প্রতি ব্রাজিলের পর্যটন শহর গ্রামাদোতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। বিমানটি একটি বাড়ির চিমনিতে আঘাত কোরে পাশের দোকানের ওপর আছড়ে পড়ে। ২২ ডিসেম্বরের এই দুর্ঘটনায় বিমানে থাকা একই পরিবারের ১০ জন প্রাণ হারায়। আহত হন ১৭ জন পথচারী।

আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রেয়ার ১৯০ বিমান কাজাখস্তানের আকতাউতে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয় গত ২৫ ডিসেম্বর। এতে ৩৮ জন নিহত হন। শুরুতে পাখির সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষের কথা বলা হলেও পরে কর্তৃপক্ষ দাবি করে বাইরের দেশের হস্তক্ষেপে ওই বিমান বিধ্বস্ত হয়।

সবশেষ দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (২৯ ডিসেম্বর) ঘটে গেল বছরের সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা। থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা জেজু এয়ারলাইন্সের বিমান ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে চাকা ছাড়াই জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের দেয়ালে ধাক্কা লেগে আগুন ধরে যায় বিমানটিতে। এতে বিমানটিতে থাকা ১৮১ জন যাত্রীর ১৭৯ জনই নিহত হন। ভাগ্যক্রমে বেঁচে যান মাত্র দুজন ক্রু।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো