ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ নভেম্বর ২০২৪, ১১:০১ সকাল

Link Copied!

হবিগঞ্জের বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুকড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন – আব্দুল কাদির (২৪) ও কাউছার মিয়া (২২)।

আব্দুল কাদির নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের মুজিবুর রহমানের ছেলে এবং কাউছার মিয়া একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল দিয়ে হবিগঞ্জ শহরে যাচ্ছিলেন আব্দুল কাদির ও কাউছার মিয়া। এ সময় উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে আব্দুল কাদির ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কাউছার মিয়ার মৃত্যু হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো