ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সুনামগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ অগাস্ট ২০২৫, ৪:৪৯ বিকাল

Link Copied!

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মসকু পরিবহনের একটি মিনিবাস বাহাদুরপুর এলাকায় পৌঁছালে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী আফসানা খুশি ও শফিকুল ইসলাম নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্নেহলতা চক্রবর্তীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আফসানা খুশি ও স্নেহলতা চক্রবর্তী শিক্ষার্থী ছিলেন। অপর নিহত শফিকুল ইসলামও অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম জানান, ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে ১ জন মারা গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯