ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ অগাস্ট ২০২৫, ১০:৩৪ সকাল

Link Copied!

ঢাকার সায়েদাবাদ থেকে ছেড়ে আসা তায়েফ পরিবহনের একটি বাস সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেবনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে আহত হয়েছে ১৫ জন যাত্রী। শনিবার (২৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাসে ১০-১৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই কমবেশি আহত হয়েছেন। যাত্রীরা এলাকাবাসীকে জানান, চালক গাড়ির স্টিয়ারিংয়ে বসে ঝিমাচ্ছিলেন তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। তিন কিলোমিটার সামনে এগিয়ে এই দুর্ঘটনা ঘটলে বাসটি হাওরের পানিতে নিমজ্জিত হতো। তখন হতাহতের ঘটনা ঘটতো।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাসটি ছাতক উপজেলার সাহেবনগর এলাকায় আসার পর বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ এসে বাস উদ্ধার করে। এ সময় স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় একজনকে উদ্ধার করে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। আহত বাকি দুই যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো