ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিলেটে ৩ গাড়ির সংঘর্ষ, মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ বিকাল

Link Copied!

সিলেটের এয়াপোর্ট সড়কে একসঙ্গে তিনটি গাড়ির সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩জন আহত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সড়কের মালনিছড়া চা বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিল করিম (১৭) সিলেটের দক্ষিণ সুরমার কুচাই গ্রামের রেজাউল করিম রাজনের ছেলে।

এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেল চালিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন তানজিল করিম। মালনিছড়া চা বাগানের সামনে তার পাশাপাশি চলছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে প্রথমে মোটরসাইকেলের এবং পরে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে যান তানজিল এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আনিসুর রহমান বলেন, আরিফ নামের ট্রাকচালককে আটক করা হয়েছে। ট্রাক, অটোকিরশা ও মোটরসাইকেল আমাদের হেফাজতে রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো