ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিরাজগঞ্জে ড্রামট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ নভেম্বর ২০২৪, ৩:২৯ বিকাল

Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুরে ড্রামট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই উপজেলার বনগ্রাম গ্রামের দুলাল শেখের ছেলে অটোরিকশাচালক আরিফুল ইসলাম সুজন (৩০) ও জামিরতা গ্রামের মানিক মিয়ার ছেলে বাহাদুর মিয়া (৩০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শনিবার বিকাল ৪টায় একটি সিএনজি অটোরিকশায় যাত্রী নিয়ে শাহজাদপুর থেকে হাটিকুমরুল যাচ্ছিলেন। সিএনজিটি গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও অটোরিকশা জব্দ করে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান ওসি। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো