ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সাভারে সিআরপি নার্সিং কলেজ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ বিকাল

Link Copied!

ঠিকানা পরিবহনের একটি বাসের ধাক্কায় সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পূর্ণবাসন কেন্দ্র- সিআরপির নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র প্রত্যয় কুমার সরকার নিহতের ঘটনায় বাসের চালক ও হেলপারের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, উপযুক্ত ক্ষতিপূরণ ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

রবিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে প্রথমে মানববন্ধন করে লোকান লেন অবরোধ করে বন্ধ করে দেন শিক্ষার্থীরা।

পরবর্তীতে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিমুলতলা সিআরপি গেটে ঢাকা-আরিচা মহাসড়কের ৪টি লেন অবরোধ করে বন্ধ করে দেয় অবস্থান নেয় তারা।

এতে ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত দূরপাল্লাহ স্থানীয় সব যানবাহন দীর্ঘযানজটের কবলে পড়ে। চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। পরবর্তীতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয়।

এর আগে, শনিবার সকালে কয়েক বন্ধুসহ সাভারের নামাবাজার থেকে খেঁজুরের রস খেয়ে সিআরপিতে ফেরার সময় মহাসড়কে বাসের ধাক্কায় গুরুতর আহত হন ৩০ বছর বয়সী প্রতাপ। দুর্ঘটনার পরপরই তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। প্রতাপ মেহেরপুর জেলার গাংনী থানার জনাতন সরকারের ছেলে।

ট্রাফিক পুলিশের পরির্শক বিশনপদ শর্মা জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো