ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সাত ঘণ্টা পর শাহবাগ–মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ অক্টোবর ২০২৫, ১১:০৫ বিকাল

Link Copied!

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত হওয়ার ঘটনায় আজ (রোববার) দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর ধীরে ধীরে পুনরায় চালু হয় মেট্রোরেল সেবা।

বেলা ৩টার দিকে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়। এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত অংশেও মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।

রোববার সন্ধ্যায় মেট্রোরেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, “মেট্রোরেলের যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, বিকেল ৩টা থেকে উত্তরা–আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে। মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা সোয়া ৭টার দিকে পুনরায় শুরু হয়েছে।”

উল্লেখ্য, দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের নিচে বিয়ারিং প্যাড পড়ে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র