ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সাড়ে তিন ঘণ্টা পর ঢাকার পথে বনলতা এক্সপ্রেস

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ মে ২০২৫, ৬:০৮ বিকাল

Link Copied!

রাজশাহী রেলওয়ে স্টেশনে একটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় সাড়ে তিন ঘণ্টা বিলম্বের পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটের বিরতিহীন বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে। সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি রাজশাহী থেকে যাত্রা শুরু করে।

এর আগে সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে বনলতা এক্সপ্রেস। পরে ৭টার দিকে রাজশাহী রেলস্টেশনে পৌঁছালে ট্রেনটির একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়। এতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, ‘ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল। প্ল্যাটফর্মে ঢোকার সময় হঠাৎ করেই বিকট শব্দ হয়। পরে দেখা যায় বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়েছে বগিটি। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।’

রেল কর্মীরা জ্যাক ব্যবহার করে লাইনচ্যুত বগিটি উদ্ধার করেন। পরে সকাল ১০টা ১৫ মিনিটে ট্রেনটি প্ল্যাটফর্মে তোলা হয় এবং সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

 

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো