ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সমাবেশ ঘিরে মেট্রো স্টেশনে যাত্রীর ঢল, শাহবাগে তীব্র ভিড়

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জুলাই ২০২৫, ৩:১৭ বিকাল

Link Copied!

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে শনিবার (১৯ জুলাই) সকাল থেকেই ঢাকায় ভিড় জমাতে শুরু করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীরা। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই এর কার্যক্রম শুরু হয়ে গেছে।

বিভিন্ন জেলা থেকে বাস ও ট্রাকে ঢাকায় পৌঁছানোর পর যানজটে আটকে পড়েন অনেক নেতাকর্মী। ফলে তারা হেঁটেই সমাবেশস্থলে রওনা হন। অন্যদিকে অনেকে মিরপুর-১০ থেকে মেট্রোরেলে সমাবেশে যোগ দিতে এসেছেন। এতে করে মেট্রোরেল স্টেশনগুলোতে স্বাভাবিক দিনের তুলনায় কয়েকগুণ বেশি যাত্রীর চাপ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বিজয় সরণী, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি ও সচিবালয় মেট্রো স্টেশনে যাত্রীর তীব্র ভিড়। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে শাহবাগ স্টেশনে।

সমাবেশের টিশার্ট পরা এক কর্মী জানান, “আমরা ঢাকার বাইরে থেকে বাসে আসছিলাম। কিন্তু বিজয় সরণী পর্যন্ত এসে যানজটে আটকে যাই। পরে ফার্মগেট নেমে মেট্রো স্টেশনে এসেছি। কিন্তু এখানে এসেও অনেক ভিড়।”

অন্যদিকে এক সাধারণ যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঢাকায় প্রায়ই রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ হয়। এতে আমাদের মতো সাধারণ মানুষের চলাফেরা কষ্টকর হয়ে পড়ে। এ ধরনের প্রোগ্রাম ঢাকার বাইরে করলে ভালো হয়।” একই অভিমত ব্যক্ত করেছেন শাহবাগ ও কারওয়ান বাজার মেট্রো স্টেশনের আরও কয়েকজন যাত্রী।

আজকের জাতীয় সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবি উপস্থাপন করবে জামায়াতে ইসলামী। সমাবেশে সভাপতিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান এবং বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো