ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অক্টোবর ২০২৫, ১০:৩৫ সকাল

Link Copied!

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী সামনের একটি মালবাহী ট্রাককে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। নিহতরা ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও তার সহকারী বলে জানা গেছে। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাই। দুর্ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে মারা যান। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও তার সহকারী।”

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, “আমাদের এখানে দু’জনের মরদেহ রয়েছে। তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্বজনরা এলে বিস্তারিত জানা যাবে। একজনের বয়স আনুমানিক ২২ বছর এবং অপরজনের বয়স প্রায় ২০ বছর।”

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দু’টি সড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র