ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক দুর্ঘটনায় চলে গেলেন ১৯ বছরের অভিনেত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ জুলাই ২০২৫, ৩:০৬ বিকাল

Link Copied!

যুক্তরাজ্য অভিনেত্রী রোসা টেইলর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শিশুদের জন্য একটি থিয়েটার শোতে অংশ নিতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। গত ২৪ জুলাই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রোসা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ১৯ বছর।

ইংল্যান্ডের উইল্টশায়ার কাউন্টির একটি সড়কে হুন্দাই ও স্কানিয়া টিপার এইচজিভি’র মধ্যে সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। জানা গেছে, রোসা সেদিন কর্শাম লাইব্রেরিতে একটি শিশুতোষ মঞ্চনাটকে অংশ নিতে যাচ্ছিলেন।

রোসার বাবা গ্যারেথ টেইলর এক শোক বার্তায় বলেন, ‘রোসা ছিল ভীষণ প্রাণবন্ত, মেধাবী এবং সবার প্রিয়। সে যেমন অসাধারণ অভিনয় করত, তেমনি ছিল মনেও খুবই বড়। ওর ভবিষ্যৎ ছিল উজ্জ্বল, অথচ কী অল্প বয়সেই হারিয়ে গেল।’

তার সহকর্মী ও বন্ধুরা বলছেন, রোসা ছিল এক উজ্জ্বল নক্ষত্র; সবচেয়ে ভালো বন্ধু, যার মতো স্বাভাবিক প্রতিভাবান অভিনেত্রী সচরাচর দেখা যায় না। রোসার মতো প্রতিভাবান একজন অভিনেত্রীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রিটেনের থিয়েটার অঙ্গনে।

ল্যাঙ্কাশায়ারের আপহোল্যান্ডের বাসিন্দা রোসা থিয়েটার ও মিউজিক্যাল পারফর্ম্যান্সে পারদর্শী ছিলেন। তিনি স্কেলমারসডেলের আর্টজ সেন্টারে নিয়মিত মঞ্চে অভিনয় করতেন। শুধু মঞ্চেই নয়, রোসা শিশুদের জন্মদিনে বিভিন্ন জনপ্রিয় চরিত্রে সেজে পারফর্ম করতেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো