ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. সর্বশেষ

সঞ্চয়পত্রে সুদের হার কমায় বিপাকে শিক্ষক শফিউল্লাহ: “এটা তো মধ্যবিত্তের ওপর জুলুম”

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুলাই ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ

Link Copied!

কিশোরগঞ্জের একটি বেসরকারি স্কুলের শিক্ষক এবিএম শফিউল্লাহ শিক্ষকতার পাশাপাশি টিউশনি করেও তার পরিবারের খরচ ঠিকভাবে চালাতে পারতেন না। সংসারের চাপ সামলাতে কয়েক বছর আগে কিছু টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছিলেন তিনি। সেই বিনিয়োগের মুনাফা মিলিয়ে মোটামুটি চলছিল তার সংসার।

কিন্তু জুলাই থেকে সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়ে দিয়েছে সরকার, যা আগামী ছয় মাসের জন্য প্রযোজ্য হবে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষক শফিউল্লাহ। তিনি বলেন, “খুব হিসাবের সংসার আমার। এখন যদি আমার উপার্জন এক হাজার টাকাও কমে তখন পরিবারের খরচ, মায়ের ওষুধ কেনা ও অন্যান্য ব্যয় আমি কিভাবে মেটাব? এটা তো মধ্যবিত্তের ওপর জুলুম।”

যদিও সরকার জানিয়েছে, আগে কেনা সঞ্চয়পত্রে এই নতুন হার প্রযোজ্য হবে না, তবে নতুন করে কেউ সঞ্চয়পত্র কিনলে বা পুনঃবিনিয়োগ করলে কম হারেই মুনাফা পাবেন।

সাধারণ মধ্যবিত্তদের কাছে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সঞ্চয়পত্র এখন আর আগের মতো লাভজনক থাকছে না বলে মনে করছেন অনেকেই। শফিউল্লাহর মতো আরও অনেক পরিবার পড়েছেন অনিশ্চয়তায়।

বিশেষজ্ঞদের মতে, সঞ্চয়পত্রে সুদের হার কমানোয় মধ্যবিত্ত শ্রেণির ওপর আর্থিক চাপ আরও বাড়বে, বিশেষ করে যারা অবসরজীবী, নির্ভরশীল বা সীমিত আয়ের মানুষ।

Facebook Comments Box

আরও পড়ুন

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যে উৎসে কর কমানোর প্রস্তাব, ধান-চালেও মিলবে সুবিধা

দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৫০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় দ্বিগুণ, প্রস্তাব ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা

ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে স্বাবলম্বী হবে প্রান্তিক জনগোষ্ঠী: প্রতিমন্ত্রী

ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন

বিশ্ব বাইসাইকেল দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজধানীতে বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত

দেশজুড়ে মৌসুমি বায়ুর বিস্তার, টানা পাঁচ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩

ফেনীতে গ্যাসবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২, আহত ৮

আবারও কমলো স্বর্ণের দাম

স্বর্ণের পর কমলো রুপার দামও

সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা