ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

শ্রমিক কল্যাণ তহবিলে ইউনিলিভারের ৮ কোটি ৬২ লাখ টাকা প্রদান

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ অগাস্ট ২০২৫, ১:৪০ বিকাল

Link Copied!

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মোট ৮ কোটি ৬২ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা প্রদান করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড তাদের আইনগত দায়বদ্ধতার অংশ হিসেবে ৮ কোটি ১৭ লাখ ৭৭ হাজার ১০০ টাকা এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড ৪৪ লাখ ৯৮ হাজার ২০০ টাকা প্রদান করে।

সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন (অব.) এবং সচিব এ. এইচ. এম. শফিকুজ্জামানের কাছে আনুষ্ঠানিকভাবে চেক দুটি হস্তান্তর করা হয়।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষে চেক হস্তান্তর করেন— সাপ্লাই চেইন ডিরেক্টর রুহুল কুদ্দুস খান, হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির, লিগ্যাল ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি এস. ও. এম. রাশেদুল কাইউম, কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস ও কমিউনিকেশনস ডিরেক্টর শামিমা আক্তার

অন্যদিকে, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের পক্ষে চেক হস্তান্তর করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম