ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ নভেম্বর ২০২৫, ১২:৪১ বিকাল

Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানঘরে ধাক্কা লাগায় দুই বন্ধু নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাদের আরেক বন্ধু। রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ফুলবাড়ী ব্রিজ ঘাটপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শেরপুরের গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদি হাসান (২০) এবং গোসাইপাড়ার সাহাবুল হাসান (২০)। আহত হয়েছেন তাদের বন্ধু উৎসব চক্রবর্তী (২০)। তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, ফুলবাড়ী ঘাটপার এলাকায় মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানঘরের শাটারে সজোরে ধাক্কা দেয়। এতে তিন আরোহীই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি ও সাহাবুল মারা যান।

আহত উৎসব জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় মোটরসাইকেলের গতি ছিল বেপরোয়া, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

ওসি মঈনুদ্দিন আরও বলেন, দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। আহত উৎসবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা