ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শেরপুরে তিন যানের সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৩ বিকাল

Link Copied!

শেরপুর জেলা শহরের অষ্টমীতলা এলাকায় মাইক্রোবাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোরসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অন্যদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- শহরের দূর্গানারায়নপুর এলাকার সনজিতের ছেলে গৌরব (২৫) এবং সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার বাসিন্দা কিশোর রনি (১২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেপরোয়া গতির একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা এবং মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশা যাত্রী ও মোটরসাইকেল আরোহীরা মারাত্মকভাবে আহত হন। এ খবর পেয়ে সদর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতাল নিয়ে যান। গুরুতর আহত রনি ও গৌরব হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো